গরমে বাড়িতে পরার জন্যে আরামদায়ক শাড়ি। এধরণের শাড়ি মা,শাশুড়ী কে ও উপহার দেওয়া যায়। যারা সবসময় শাড়ি পরে তাদের কাছে কিন্তুু বাটিক প্রথম পছন্দ।

গরমে পরার জন্যে অন্য কাপড়ের সাথে বাটিকের তুলনা নেই। বাটিক কাপড়ের একটা বড় বৈশিষ্ট্য হল রং পাকা, মানে এমন নই যে রং কস একদমই যাবেনা। কিছু কিছু কালার ধোয়ার পর বাটিকের অতিরিক্ত রং বের হয়ে পারফেক্ট কালারটা চলে আসে।এটা গেলে ভয়ের কোন কারন নেই, কারন বাড়তি রংটুকু বের হয়ে পারফেক্ট লুক আসবে। এটা কিছু রং এর ক্ষেত্রে সব রং এর ক্ষেত্রে না।

ব্যবহার বিধিঃ কাপড় প্রথম ধোয়ার সময় ৫মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখে তার পর বেশি পানিতে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।এতে কিছু রং বের হলেও এক রং আর এক রং এর গায়ে লেগে যাবেনা।পরবর্তীতে স্বাভাবিক ভাবে ওয়াশ করতে পারবেন তবে গরম পানি না ব্যবহার করা ভালো।
(বি: দ্র: ছবির কালার ডিভাইস বা আলোর জন্য হালকা বা ডিপ হতে পারে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন